চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ২২:১১
অ- অ+

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাব। তার নাম আনোয়ারুল আজিম।

বুধবার দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১১ সিপিসি ৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা।

আটক আনোয়ারুল আজিম বাটাইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি।

র‌্যাব জানায়, গত ৭জুন দুপুরে খুলনার বাঘেরহাটের খানপুর ইউনিয়নের শুকধরা মোড়ের মসজিদ সংলগ্ন বাড়ির গেইটের সামনে থেকে আব্দুল খালেক শেখ নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি হয়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে বাঘেরহাট থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে মঙ্গলবার রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাটে অভিযান চালায় র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল। এ সময় মনিরের গ্যারেজ থেকে মোটরসাইকেলসহ ছাত্রলীগ সভাপতি আজিমকে আটক করা হয়। আটককৃত আজিমকে বাঘেরহাট সদর থানার হস্তান্তর করা হবে বলেও জানায় র‌্যাব।

ঢাকাটাইমস/২১আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4