ঢাকা নিকৃষ্ট শহরের তকমা পায় কীভাবে

শওগাত আলী সাগর
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১
অ- অ+

ইকোনোমিস্ট এর ইনটেলিজেন্স ইউনিট বিশ্বের সেরা বাসযোগ্য এবং বাস অযোগ্য শহরগুলোর যে তালিকা করেছে সেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা ‘বাসের সবচেয়ে অযোগ্য শহরগুলোর’ মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। বাসযোগ্যতার বিবেচনায় ঢাকার চেয়ে খারাপ অবস্থা হচ্ছে সিরিয়ার দামেস্ক এবং নাইজেরিয়ার লাগোস।

ইকোনোমিস্ট এর এই গ্রেডিং সম্পর্কে বাংলাদেশ কর্তপক্ষের বিশেষ করে ঢাকার মেয়রদের কোনো প্রতিক্রিয়া কোথাও চোখে পড়েনি। কোনো সাংবাদিক এই বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছেন কি না, তা আমাদের জানা নেই। এমন কি যে সব মন্ত্রীরা ঢাকাকে প্যারিস, সিঙ্গাপুর, ডালাস ভেবে ‘ভ্রম’ করেন- তাদের কেউই এই রিপোর্ট নিয়ে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বলে চোখে পরেনি।

ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের এই রিপোর্টটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে বিশ্বব্যাপী ঢাকা সম্পর্কে একটি নেতিবাচক ধারণাই প্রচার পেয়েছে- এই রিপোর্টের সুবাদে। সরকার বা তাদের সমর্থকরা হয়তো ইকোনোমিস্টের রিপোর্টকে ‘ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিয়ে মুখ লুকিয়ে সন্তনা পাবেন। কিন্তু যে প্রশ্নটি বিশ্ববাসী তথা বাংলাদেশের সাধারণ মানুষের মনে সারাক্ষণ খোঁচাতে থাকবে- সেটি হচ্ছে- যে দেশে উন্নয়নের এতো জোয়ার বইছে বলে বলা হয়, সেই দেশের রাজধানী শহরটিই বসবাসের জন্য এমন নিকৃষ্ট হিসেবে তকমা পায় কীভাবে? তা হলে কিসের উন্নয়ন হচ্ছে দেশটায়?

যে উন্নয়ন নাগরিকদের জীবনের মানের, বাসযোগ্যতার উৎকর্ষতা দেয় না সেটা কিসের উন্নয়ন?

লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে চাপাতি-সামুরাই নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা, পাল্টা গুলিতে ২ জন গুলিবিদ্ধ, গ্রেপ্তার চার
আইনজীবী অসুস্থ, পেছাল আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তিতর্ক
Foreign Direct Investment and Bangladesh’s SDG Targets: Turning Capital into Sustainable Growth
বিচারিক প্রতিকার বনাম বিধিমালার অপব্যাখ্যা: ৮৫ নির্বাচন কর্মকর্তার রায় ও সুপ্রিম কোর্টের সাংবিধানিক শ্রেষ্ঠত্ব