অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯
অ- অ+

জয়পুরহাটের সদর উপজেলার শুক্তাহারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক অষ্টম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল দাদড়া জন্তিগ্রাম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ও বেপারীপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, রবিউল মোটরসাইকেলযোগে জামালগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে শুক্তাহার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল নিহত হয়।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির