আলফাডাঙ্গায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকবিরোধী বিক্ষোভ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ২২:২৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন। পরিচালনা করেন, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন, টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগির হোসেন ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকরার নেশা, গোপন বাসর ও পারিবারিক গোপনীয়তা ফাঁস করলেন আলভী
এটাই শেষ পোস্ট, পারলে মাফ করে দিয়েন: মধ্যরাতে ফেসবুকে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাহের আলভী
‎শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে: তৌহিদ হোসেন
হোল্ড নেটওয়ার্কিং-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা