বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ওই যুবকের নাম সুমন।
শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে এই ঘটনা ঘটে। দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, নিহত সুমন স্থানীয় শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবি বলছে, সুমন গরু চোরাকারি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটিলিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত লড়াইঘাট বিওপির বিপরীতে বিএসএফের পাখিউড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ৬০/১৩৩-১৩৪-আর পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে শিলগেট নামক স্থানে বিএসএফ এক রাউন্ড ফায়ার করে। এসম একজন বাংলাদেশি গরু চোরাকারবারি নিহত হন। তার নাম সুমন।
সুমনের মরদেহ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর একই সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৫০) নামে রাখাল নিহত হন।
(ঢাকাটাইমস/০৮নভেম্বর/কারই/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







