কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু, জানা গেল পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ১০:২০
অ- অ+

কুয়েতে মিসাইল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহেদ হোসেন (৩০) সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের কনিষ্ঠ পুত্র।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে উট চড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

একই মালিকের অধীনে কর্মরত তার সহকর্মী লুতফুর রহমান জানান, জাহেদ দুই বছর আগে কুয়েতে গিয়ে উট লালন–পালনের কাজ করছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি উট চড়াতে নিয়ে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, প্রায় চার বছর আগে উট চড়ানোর (ক্যামেল রাইডিং) ভিসায় কাজের উদ্দেশ্যে জাহেদ কুয়েত যান। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েত থেকে এক আত্মীয় ফোন করে পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান।

ব্যক্তিগত জীবনে জাহেদ হোসেনের স্ত্রী ও দুই বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে।

খবর পেয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি স্বজনদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৯১ সালে ইরাকের আগ্রাসনের সময় ইরাকি বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা