বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৫:৫৫
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় লেগুনাসহ খাদে পড়ে চালক আরিফ নিহত হয়েছেন। শুক্রবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ট্রাকচালক সঞ্জু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে লেগুনা নিয়ে বের হন আরিফ। ধাপেরহাট থেকে পলাশবাড়ী আসার পথে মহেশপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি খাদে পড়ে ঘটনাস্থলেই চালক আরিফের মৃত্যু হয়। এসময় লেগুনায় কোন যাত্রী ছিল না।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ
সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী
পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা
গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য