সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ২১:৪১
অ- অ+

সাতক্ষীরা জেলা কারাগারে এক হাজতির মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

রবিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি আজিজ সানা (৫০)। তিনি কালিগঞ্জ উপজেলা সদরের মৃত ইনতাজ সানার ছেলে। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মৃগী রোগী ছিল, পাশাপাশি তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, তিনি মৃত্যুর খবর পেয়েছেন। তবে আজিজ সানা কোন মামলায় কারাগারে ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সাতক্ষীরা কারাগারের জেল সুপার দেবদুলাল কর্মকারের মুঠোফোনে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে ম্যসেজ দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/০১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন