কেলির বাড়িতে ঢুকে শ্রীঘরে যুবক

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১০:৫০
অ- অ+

মার্কিন টিভি-ব্যক্তিত্ব কেলি জেনারের বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে উত্যক্ত করার অভিপ্রায়ে এক বছরের জেল হয়েছে এক যুবকের। যদিও আদালতে তার বক্তব্য ছিল, তিনি কেলিকে উত্যক্ত করতে চাননি্। কিন্তু তা শোনেনি আদালত। আপাতত তার স্থান শ্রীঘরে।

২২ বছর বয়সী সুন্দরী মডেল-টিভি পারসোনালিটি কেলি ঠিক সেই সময় বাড়িতে না থাকলেও ওই যুবক নিরাপত্তারক্ষীদের এড়িয়ে ঢুকে পড়েন কেলির বাড়ির ভিতর। তারপর শব্দ করতে থাকেন বাড়ির দরজায়।

সেই শব্দে নিরাপত্তারক্ষীরা ছুটে আসলে ওই যুবকের কাছ থেকে একটি কাচের পাইপ পাওয়া যায়। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে চড় থাপ্পড় মারেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে থানায় নিয়ে যায় যুবককে।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়েটে ২৯ দিন ধরে কমপ্লিট শাটডাউন, বন্ধ শিক্ষা কার্যক্রম
পতিত সরকারের আমলে আলেমদের অকথ্য নির্যাতন করা হতো: রাষ্ট্রপতি
দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি
তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার