বাসচাপা

রাজিব-দিয়ার মৃত্যুর মামলার রায় ১ ডিসেম্বর

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৯:১৯
অ- অ+

বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজিব-দিয়ার মৃত্যুর মামলার রায় আগামী ১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র দায়রা জজ কেএম ইমরুল কায়েশ রায় ঘোষণার এ তারিখ ঠিক করেন।

এ সম্পর্কে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, মামলায় আমরা রাষ্ট্রপক্ষ ৪১ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছি। এরপর আত্মপক্ষ ও যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ধার্য হলো।

মামলাটিতে আসামি জাবালে নুরের বাসের চালক মাসুম বিল্লাহ (৩০), হেল্পার মো. এনায়েত হোসেন (৩৮) ও চালক মো. জোবায়ের সুমন (৩৬) কারাগারে রয়েছেন।

মামলার অপর দুই আসামি বাস মালিক মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও হেল্পার মো. আসাদ কাজী (৪৫) পলাতক রয়েছেন। মামলার অপর আসামি বাসের মালিক মো. শাহদাত হোসেন আকন্দের অংশের বিচার হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। মামলায় গত বছর ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশ।

মামলায় বলা হয়, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুইটি গাড়ি বেপরোয়া ভাবে চালিয়ে একটি বাস জিল্লুর রহমান ফøাইওভারের ঢালে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪/১৫ জন ছাত্র ছাত্রীর উপর তুলে দেয়। যার কারণে ১৩/১৪ জন ছাত্র ছাত্রী গুরুত্বর আহত হয়। যাদের মধ্যে উক্ত কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব মারা যায়। গত ২৯ জুলাই দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫