মাতাল অবস্থায় জেলা পরিষদ সদস্যসহ আটক ৫

নোয়াখালী প্রতিনিধি
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:২৫
অ- অ+
ফাইল ছবি

মদপান করে মাতলামি করার সময় নোয়াখালী জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন প্রকাশসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত ৯টার দিকে জেলা পরিষদ ডাক বাংলো থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, কামাল উদ্দিন (৪৫), সামছুল হক অপু (৩৫), শহীদ উল্লাহ (৩৭), আরশাদ (৩৪) ও জুয়েল (৩২)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, সদর উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোতে কামাল ও তার চার সহযোগী মদপান করে মাতলামি করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মাতাল অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে স্টোমাক ওয়াস করা হয়। বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, ‘নোয়াখালীকে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে। কে কোন দল করে বা কোন পদ পদবী বহন করে সেটা দেখার সুযোগ নেই। অপরাধী যে-ই হোক তাকে শাস্তি পেতে হবে।’

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4