জাহাজ থেকে নদীতে ফেলে শ্রমিক হত্যার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৯
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে জাহিদ হাসান নামে এক শ্রমিক অপর শ্রমিককে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক মহিনউদ্দিনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটলেও বিকালে ডুবুরিরা লাশটি উদ্ধার করে। সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ বালুমহালের ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

দুই শ্রমিক দুপুরের খাবারের তালিকা নিয়ে দুই শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়।

নিহত নির্মাণশ্রমিক লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ইসলামগঞ্জ ইউনিয়নের হাটহাজারী গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ছেলে।

আটক মহিনউদ্দীন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকার বাসিন্দা।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনি বলেন, মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা