শাহানারা একাডেমির শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৩| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে অবস্থিত বেগম শাহানারা একাডেমির শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বেগম শাহানারা একাডেমি প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বেগম শাহানারা একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি একাডেমির শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এসময় ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, বেগম শাহানারা একাডেমির অধ্যক্ষ অমর কুমার দাস, পরিচালক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা, জেলা যুবলীগের সদস্য আসিপ মাহমুদ শাহীন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খান মোনায়েম হোসেন, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমরুল ইসলামসহ একাডেমির শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশিদের টার্গেট করে গুপ্তচরবৃত্তির ফাঁদ, সতর্কবার্তা
স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা
শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেন গাড়িচালক, উদ্দেশ্য সোনা লুট: র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা