২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬ মেট্রোরেল: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ১২:৩২
অ- অ+

২০৩০ সালে ঢাকা শহরে যান চলাচলের চিত্র পাল্টে যাবে মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে। এসব এমআরটি লাইন চালু হলে ঢাকা শহরে অনিন্দ্য সুন্দর দৃশ্যপট তৈরি হবে।

বুধবার বেলা পৌনে ১১টায় রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল উত্তরা ডিপোতে দেশের প্রথম মেট্রোরেল লাইনের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খুব শিগগিরই মেট্রোরেলের এমআরটি লাইন ওয়ানের কাজ শুরু হবে। এখানে দুটো পাতাল রেলের সিস্টেম আছে। একটির দৈর্ঘ্য ১৬, আরেকটি সাড়ে ১৩ কিলোমিটার। ২০৩০ সালে ৬টি মেট্রোরেলের কাজ শেষে পোনে দুইশ’ কিলোমিটার দৈর্ঘ্য হবে। এতে ঢাকার চিত্র বদলে যাবে।’

সেতুমন্ত্রী বলেন, তিন বছর আগেও আমরা এখানে বিরানভূমি দেখেছিলাম। সেটা সেখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। বাইরে থেকে বোঝা যায় না। ইতিমধ্যে সাড়ে আট কিলোমিটার দৃশ্যমান হয়ে গেছে। মোট ৫২টি স্থাপনা এই ডিপোতেই দৃশ্যমান।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের সাড়ে আট কিলোমিটার দৃশ্যমান। আমরা আশা করছি, ২০২১ সালের বিজয়ের মাসে তরুণদের এই ‘ড্রিম প্রজেক্ট’ এর প্রথম ধাপ সমাপ্ত হবে। এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা।

মন্ত্রীর সঙ্গে ছিলেন সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকাটাইমস/১জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে ঝুলিয়ে দেব’, কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলের বক্তব্য ভাইরাল
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা