যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ৫

বেনাপোল প্রতিনিধি
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১১:৪১
অ- অ+

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী বাজারে যশোর-বেনাপোল মহাসড়কে গাছের সঙ্গে বাসের ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় যশোর থেকে বেনাপোলগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যশোর কোতয়ালী থানার রেলগেট এলাকার আব্দুর মজিদের ছেলে বাস হেলপার শুকুর আলী (৩৮), ঝিকরগাছা থানার কাউরিয়া শেখপাড়া গ্রামের ইসরাফিলের স্ত্রী নাজুফা বেগম (১৮), একই গ্রামের খোদাবক্সের স্ত্রী হাসিয়ারা বেগম (৫৫), বালিয়াডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রেহেনা (২৭) ও শার্শা থানার লক্ষণপুর গ্রামের হাকের আলীর ছেলে আব্দুর রহমান চনু (৫৫)।

দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল কালাম জানান, আহতদের মধ্যে শুকুর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।’

ঢাকাটাইমস/৯জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া-মাদকমুক্ত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব: স্বরাষ্ট্রমন্ত্রী
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ইরানের পক্ষে যুদ্ধে নামা থেকে এরদোয়ানকে আটকান ট্রাম্প!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা