চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মিলল বিরল প্রজাতির নীল গাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৭
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে মিলল বিরল প্রজাতির একটি নীল গাই। গত শুক্রবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে গাইটি উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি জানায়, ভারত থেকে ভেসে আসা উদ্ধার নীল গাইটি ওইদিন রাত সাড়ে ১১টায় রাজশাহী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক মাহবুবুর রহমান খান জানান, স্থানীয় কয়েকজন মাঠে ঘাস কাটতে গেলে তারা পদ্মা নদীর পাড়ে কাদায় আটকে থাকা অবস্থায় গাইটি দেখতে পায়। পরে তারা মাসুদপুর বিওপিতে খবর দিলে তাদের সহায়তায় বিজিবি সদস্যরা গাইটিকে উদ্ধার করা হয়।

রাজশাহী ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ’ বিভাগের ফরেস্টার আশরাফুল ইসলাম জানান, উদ্ধার নীল গাইটি এ দেশে বিরল। একে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে যুক্তরাষ্ট্র
তোমার কবিতা
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা