ফেসবুক পোস্টে পরিবারে ফিরল শিশুটি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে পথ হারিয়ে যাওয়া মো. নাসির (৯) নামে একটি শিশুকে উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে শিশুটির অভিভাবকের সন্ধান পেয়েছে ভূঞাপুর থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড চত্বর থেকে রাজ্জাক ওরফে খোকন নামে এক ট্রাকচালক শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ শিশুটিকে পরিচয় জানতে চাইলে সে তার নাম-ঠিকানা বলে।

শিশুটি টাঙ্গাইল সদর উপজেলার বেড়াডোমা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, গত শনিবার রাতে রাজ্জাক নামে এক ট্রাকচালক শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় জানা যায়। রবিবার সকালে অভিভাবকের সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট করলে দুপুরের দিকে শিশুটির পরিবার থেকে ফোন আসে। পরে বিকালে শিশুটির বাবা-মা থানায় গিয়ে সন্তানকে কোলে তুলে নেয়।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার
পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার
হুথি হামলার আশঙ্কায় সৌদিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান
শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন সিগারেট