ডেটিংয়ের অনুভূতি জানালেন ভিকি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৪| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১২
অ- অ+

বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকা ক্যাটরিনা কাইফের সম্পর্কের গুঞ্জন চলছে কয়েক মাস ধরে। যদিও এখনও পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই নিজের মুখে সে সম্পর্কের কথা স্বীকার করেননি। আবার সরাসরি নাকোচও করেননি। বরং স্বীকার করেছেন ডেটিং করা এক সুন্দর অনুভূতি!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ডেটিংয়ের কোনো খারাপ দিকই নেই। বরং এটা খুব সুন্দর অনুভূতি।’

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ভিকির জবাব, ‘সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকা খুবই স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে আমি একেবারেই স্বচ্ছন্দ নই। জীবনের কিছু ভালো জিনিস সবার চোখের আড়ালে রাখতেই পছন্দ করি আমি।’

সম্প্রতি ভিকির ছবি ‘ভূত-পার্ট ওয়ান: দ্য হাউন্টেড শিপ’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন ক্যাটরিনা কাইফ। ছবিটি দেখে সেটিকে অসাধারণও বলেন ক্যাট সুন্দরী।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই
তদবির নয়, মেধা ও যোগ্যতায় আনসারে নিয়োগের বাছাই
সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফেরার পথ খুলল শরীফ উদ্দিনের
সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ