নাটোরে পরিচ্ছন্নতা দিবস পালিত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ১৭:২১
অ- অ+

নাটোরের সিংড়ায় ‘সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করর হয়েছে।

উপজেলার জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামীমা হক রোজী, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ওই প্রতিষ্ঠানের সভাপতি খবির উদ্দিন সরদার, প্রধান শিক্ষক মহসিন আলী প্রমুখ।

অনুষ্ঠানে ইউএনও নাসরিন বানু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও রোগ প্রতিরোধে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাধারাকে আরো উন্নত করতে হবে, স্বপ্ন দেখতে হবে।’

(ঢাকাটাইমস/২মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা