ফরিদপুরে ১০ মণ জাটকা ইলিশ জব্দ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ১৯:৪০
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায় ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম হাটের মাছের বাজার থেকে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচ জেলেকে আটক করে ৭০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলে জগৎ কৃষ্ণ মালোকে ৩০ হাজার, সরোয়ার সর্দারকে ২৫ হাজার, সুব্রত চৌধুরীকে পাঁচ হাজার, সুশান্ত দাসকে পাঁচ হাজার ও আমির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমীন জানান, অভিযানে জাটকাসহ আটক পাঁচ জেলেকে অবৈধভাবে জাটকা বিক্রির অপরাধে মৎস আইনে এ জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, জব্দ মাছ এতিমখানা, মাদ্রাসায় ও গরিব অসহায় পরিবারের মাঝে বিরতণ করে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
অটোরিকশায় ঘুরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
আসাদগেট থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার