অবসরে যা করছেন রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ০৮:৪৯
অ- অ+

টলিউডের তারকা দম্পতি পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। একজন কাজপাগল, অন্যজনের পছন্দ বাড়ির নিভৃত কোণ। একজন বাইরে যেতে পারছেন না বলে ছটফট করছেন, অন্যজনের মনে আনন্দ সবাই মিলে থাকা হচ্ছে বলে। রাজ-শুভশ্রীর দাম্পত্য এমন টক-মিষ্টি স্বাদেই ভর করে চলছে।

কিন্তু বর্তমানের লকডাউন কীভাবে কাটছে এই তারকা দম্পতির? রাজ জানান, ওয়েব সিরিজ দেখে সময় কাটছে তার। প্রায় সব সিরিজই তিনি দেখে ফেলেছেন। নতুন সিরিজের খোঁজ চালাচ্ছেন তিনি। ঘরবন্দি দশায় এই প্ল্যাটফর্মই পরিচালকের ভরসা।

শুভশ্রী জানান, বাড়ির কাজেই তার অনেকটা সময় কেটে যাচ্ছে। বাকি সময়টা সকলে মিলে আড্ডা দেয়া, গেমস খেলা, সিনেমা-সিরিজ় দেখা, তার সঙ্গে বই পড়া তো আছেই। বলতে গেলে দুজনে মুভি ম্যারাথন চালাচ্ছেন। বইমেলা থেকে অনেক বই কিনেছিলেন এই জুটি। সেগুলো এত দিনে শেষ করার সুযোগ পাচ্ছেন।

কাজের ক্ষেত্রে চলতি মাসেই স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রীর ‘ধর্মযুদ্ধ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার থাবা সবকিছু ওলট পালট করে দিয়েছে। পরবর্তীতে কবে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হবে তা জানেন না রাজ-শুভশ্রী। অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাদের কাছে।

ঢাকাটাইমস/০৩এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুল থানা যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি মাছউদ
রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা