যশোরে আওয়ামী লীগ নেতা খুন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১৮:২৭| আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৮:৪৭
অ- অ+

যশোরে প্রতিপক্ষের সাবলের আঘাতে আওয়ামী লীগের নেতা নিতাই পাল (৫০) নিহত হয়েছেন। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিতাইপাল যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং কচুয়ার রায়মানিক গ্রামের মৃত হরিপদ পালের ছেলে। মারপিটে নিহত নিতাই পালের মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ভাই গৌরাঙ্গ পাল জানান, শুক্রবার বিকাল ৪টায় প্রতিবেশি রতন পালের ছেলে সুখদেব পাল তাদের লেবু গাছ কেটে ফেলে। এ সময় গৌরাঙ্গ পাল তাদের কাছে লেবু গাছ কাটার কারণ জানতে চাইলে সুখদেব পাল, রতন পাল, প্রদীপ পাল, জয়দেব পাল তাদের ওপর লাঠিসোঠা ও শাবল নিয়ে হামলা চালায়। নিতাই পালের মেয়ে চন্দনা পাল (১৪) ঠেকাতে আসে। এ সময় তারা শাবল দিয়ে নিতাই পালের মাথায় এবং চন্দনা পালের পিঠে ও মাথায় আঘাত করে। তারা দুজনে জ্ঞান হারিয়ে ফেলে এবং স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।

শুক্রবার বিকাল সাড়ে ৬টায় স্থানীয়রা নিতাই পাল ও চন্দনা পালকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ১১টায় হাসপাতালের চিকিৎসক রিফাত সিকদার নিতাই পালকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিতাই পালের মৃত্যু হয়েছে বলে শুনেছেন। থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে তিনি জানান। তবে পুলিশ গনেশ পাল ও সঞ্জয় পাল নামে দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনা কালই আসুন, হাতকড়া নিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর দখল করেছে জামায়াত: রাশেদ খান
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের জরুরি নির্দেশনা
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭