লেবাননে জরিমানা ছাড়া মিলবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট

সারাবিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে প্রায় দেশে চলছে লকডাউন। আর লেবাননও দীর্ঘ দেড় মাস ধরে চলা এই লকডাউন ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। ফলে এখানে প্রায় সরকারি-বেসরকারি অফিস-আদালতসহ সব বন্ধ। অনেক দেশের আবাসিক কার্ড দুই বছর মেয়াদি হলেও লেবাননে প্রত্যেক দেশের প্রবাসীদের জন্য একই নিয়ম এক বছরের। তাই প্রতি বছর ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে হয়।
লকডাউন ও অফিস বন্ধের কারণে ইতিমধ্যে অনেক প্রবাসী ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন জমা দিতে পারেননি। এদের মধ্যে যাদের গত ১১ মার্চ বা এর পরে উত্তীর্ণ হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সেগুলো বিলম্ব ফি অর্থাৎ কোন জরিমানা ছাড়াই নবায়ন করা যাবে এমনটাই জানিয়ে গত ১৬ মার্চ জেনারেল সিকিউরিটি এক বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ইকামার বৈধতার মেয়াদ সর্বশেষ ইকামার মেয়াদ উত্তীর্ণের তারিখ হতে কার্যকর হবে।
লেবানন জেনারেল সিকিউরিটি বিজ্ঞপ্তিতে এবং বৈরুত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































