আদিত্য সিং যেভাবে 'বাদশা' হলেন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০, ২১:৪৯
অ- অ+

'গেন্দা ফুল' গানটি এখন জনপ্রিয়তার শীর্ষে। এই গানের তালে তালে নাচছে এপার-ওপার বাংলা। বাংলার এই লোকগীতিটি জনপ্রিয় করে তোলেন বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম গায়ক বাদশা। তিনি জন্ম দিয়েছেন আরো অনেক জনপ্রিয় গানের। তবে অনেকেই জানেন না বাদশা'র আসল নাম।

নামবদলের এই গল্প শুরু পেশাজীবনের শুরুতে।

সালটা ২০০৬। বিখ্যাত ব়্যাপার হানি সিংয়ের সঙ্গেই তার ব্যান্ড মাফিয়া মান্দীর কর্মজীবন শুরু। হানি সিংয়ের সঙ্গে কাজ করতে করতেই হঠাৎ বিচ্ছেদ ঘটে দুই জগৎজোড়া ব়্যাপারের। তখনও পর্যন্ত এত জনপ্রিয় হননি ব়্যাপার 'বাদশা'।

আলাদা হওয়ার পর নিজের 'স্টেজ নেম' বা মঞ্চের নাম হিসাবে 'বাদশা'ই ছিল আদিত্যর পছন্দ। তবে বাদশাহ নামটা কেন এত পছন্দ হলো সেই রহস্য জানালেন এতদিনে।

সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যালো (Helo)-র একটি লাইভ আড্ডায় নিজের নাম-কাহনের গল্প শোনালেন বাদশা।

বাদশা বলেন, এই নাম রাখার পিছনে অনেক কারণ রয়েছে। তবে সবচেয়ে বড় কারণ বলিউডের বাদশা অর্থাৎ শাহরুখ খান। র্য্যপার হিসাবে আদিত্য প্রতীক সিং সিসোধিয়া নামটা মোটেও 'কুল' নয় বলেই মন্তব্য এই গায়কের।

তিনি আরো বলেন, 'আমি যখন নিজের স্টেজ নাম নিয়ে চিন্তা ভাবনা করছিলাম তখন শাহরুখ অভিনীত ছবি বাদশা মুক্তি পায়। ছোটবেলায় আমাকে সবাই প্রিন্স বলেই ডাকতো। তাই আমার মনে হল এই নামটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। বাদশা..রাজা'।

জনপ্রিয় এই গায়ক এর শাহরুখ খান প্রীতিই তার বাদশা নামকরণের বড় কারণ হিসেবেই বলা যায়।

লিংকে বাদশার মুখেই শুনুন: ভিডিও

(ঢাকাটাইমস২৭এপ্রিল/টিএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4