কবিতার মাধ্যমে ইরফানকে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০১ মে ২০২০, ০৯:২৯
অ- অ+

সবাইকে নাড়া দিয়ে আচমকাই ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ইতি টেনে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন বলিউডের নামজাদা অভিনেতা ইরফান খান। তার প্রয়াণে একদিকে যেমন বলিউডে শোকের ছায়া, তেমনই হলিউডও তাদের প্রিয় অভিনেতাকে জানিয়েছে শেষ শ্রদ্ধা।

এই সবের মধ্যেই বলিউডের নারী পরিচালক মেঘনা গুলজার ইরফান খানের স্মৃতির উদ্দেশে লিখলেন কবিতা। ২০১৫ সালে মেঘনা গুলজার পরিচালিত থ্রিলার ছবি ‘তালবার’-এ অভিনয় করেছিলেন ইরফান খান। তাই অভিনেতার মৃত্যু গভীর ভাবে নাড়া দিয়ে গেছে মেঘনাকেও। সেই যন্ত্রণা থেকেই বেরিয়ে এসেছে এই কবিতা।

২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পরে ৫৪ বছর বয়সী ইরফান খানের। এরপর এক বছর লন্ডনে থেকে চিকিৎসা করিয়েছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি।

কিন্তু করোনাভাইরাসের জেরে হঠাৎই ভারতজুড়ে লকডাউন ঘোষণা হওয়ায় এক সপ্তাহ চলেই বন্ধ হয়ে যায় ইরফানের শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’। তার কিছুদিন পর বন্ধ হয়ে গেল অভিনেতার জীবনের ফাইলও।

ঢাকাটাইমস/০১মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদলের নতুন কমিটি আসছে, জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকার কথা তুলে ধরে বিদায়ের বার্তা রাকিবের
বাড্ডায় ডিবিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, পাল্টা গুলিতে ডাকাত আহত
রাজধানীতে ১৫ আগস্টের প্রস্তুতি সভায় পুলিশের অভিযান, আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা