ম্যাডোনার শরীরে করোনার অ্যান্টিবডি!

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৩ মে ২০২০, ১০:৩১
অ- অ+

ইতোমধ্যে হলিউডের বহু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। কেউ কেউ সুস্থ হয়েছেন, আবার মারাও গেছেন অনেকে। বিশ্বের অন্যতম এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে করোনায় আক্রান্তদের তালিকায় এবার যুক্ত হলো আরও বড় একটি নাম। তিনি তুমুল জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ম্যাডোনা।

সংগীতের এই মহাতারকা সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত। লিখেছেন, ‘জানতে পারলাম আমার শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি রয়েছে। তাই গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হবো এবং কোভিড ১৯ হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নেব। আশা করি, ঝকঝকে সূর্য উঠবে সেদিন।’

কোনও ব্যক্তির শরীরে কোভিড ১৯-এর অ্যান্টিবডির উপস্থিতির অর্থ হলো, সেই ব্যক্তি কোনও না কোনও সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে সুস্থ। তবে এখনও ‘ইউএস ফর ডিজিস কন্ট্রোল’ নিশ্চিত করে বলেনি যে, অ্যান্টিবডি থাকা মানেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়েছে কিনা।

প্রসঙ্গত, কোয়ারেন্টাইনে থাকার সময় ম্যাডোনার একটি মন্তব্য বেশ বিতর্ক তৈরি করেছিল। করোনার প্যানডেমিককে ‘দ্য গ্রেট ইকুয়ালাইজার’ বলে কটাক্ষের শিকার হন তিনি। তবে পরবর্তী সময়ে গেটস ফিলানথ্রফি পার্টনার্স কোভিড ১৯ থেরাপিউটিকস অ্যাক্সিলেটরে এক মিলিয়ন মার্কিন ডলার দান করেন এই সুপারস্টার গায়িকা।

ঢাকাটাইমস/০৩মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলী খামেনির শেষকৃত্যর সময় জানালো ইরান
ফরিদপুরে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর কর্মশালা, ৫ জটিল অস্ত্রোপচার সম্পন্ন
টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কবির হোসেনের মৃত্যু
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা