বাবা হারালেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব খোকন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ০১ জুন ২০২০, ১০:৩৮| আপডেট : ০১ জুন ২০২০, ১০:৫৩

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন মারা গেছেন।
সোমবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামের নিজ বাসভবন বাধ্যকজনিত কারণে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মরহুমের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। আনোয়ার হোসেন দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আনোয়ার হোসেনকে কোথায় কখন দাফন করা হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ঢাকাটাইমস/১জুন/টিএ/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































