আপনি বাঙ্কারে লুকিয়ে পড়ুন, ট্রাম্পকে কটাক্ষ মেয়রের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২০, ০৯:৪২
অ- অ+

শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশটির সিয়াটল শহরের একটি অঞ্চল থেকে পুলিশকে তাড়িয়ে দেয় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিয়াটলের মেয়র জেনি ডার্কেন তাতে ক্ষুব্ধ হয়ে বলেন, প্রেসিডেন্ট আবার বাঙ্কারে লুকিয়ে পড়ুন।

গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে পুলিশি নিষ্ঠুরতায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়। তার পরে পরে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে আমেরিকা জুড়ে। এর মধ্যে একদিন হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়। সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে হোয়াইট হাউসের গোপন বাঙ্কারে নিয়ে যান। সিয়াটলের মেয়র সেই ঘটনার কথা উল্লেখ করেছেন।

বিক্ষোভকারীরা সিয়াটলের ‘পুলিশমুক্ত’ এলাকার নাম রেখেছেন ‘ক্যাপিটল হিল অটোনমাস জোন’। ট্রাম্প সিয়াটলের মেয়রকে কঠোর ভাষায় বলেছিলেন, শহরের জমি পুনরুদ্ধার করুন। না হলে আমি হস্তক্ষেপ করব। বিক্ষোভকারীদের তিনি বলেন, ‘ডোমেস্টিক টেররিস্ট’ অর্থাৎ দেশি সন্ত্রাসবাদী। প্রেসিডেন্ট টুইট করে বলেন, ‘দিস ইজ নট এ গেম। কুৎসিত নৈরাজ্যবাদীদের থামাতেই হবে। এখনই থামাতে হবে। যা করার তাড়াতাড়ি করুন। মুভ ফাস্ট।’

এরপরেই জেনি ডার্কেন পালটা টুইট করেন, ‘আপনি বাঙ্কারে ফিরে যান’। ওয়াশিংটন স্টেটের গভর্নর জে ইনসলে টুইট করেন, ‘যে ব্যক্তি প্রশাসন চালানোর পক্ষে সবচেয়ে অযোগ্য, তার কোনো ব্যাপারে নাক গলানো উচিত নয়। প্রেসিডেন্ট টুইট করা বন্ধ করুন।’

ঢাকা টাইমস/১৩জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণে সরকারের ৫ উদ্যোগ
রামপুরায় ২৭৯ রাউন্ড গুলির নির্দেশ, সিনিয়র সহকারী সচিব সায়েম ইমরানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
জুলাই শহিদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা