করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২০, ২১:০৪
অ- অ+

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনামুক্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বুধবার বাসায় ফিরেছেন। মন্ত্রীর ফলোআপ করোনা রেজাল্ট নেগেটিভ এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।

করোনা পজেটিভ হয়ে ৭ জুন থেকে মন্ত্রী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন।

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বুধবার দুপুরে মন্ত্রী রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন তার বড় ছেলে রবিন বাহাদুর।

গত ৬ জুন বীর বাহাদুর উশৈসিংয়ের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবানের সেনা জোন থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে রাজধানীর সিএমএইচ-এ নেয়া হয়।

(ঢাকাটাইমস/২৪জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা