প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৬:৩০
অ- অ+

গুরুতর অসুস্থ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

প্রণব মুখার্জির অফিসে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে তার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল।আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। তখন আমি সস্ত্রীক তার সরকারি বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরে আসার অনুরোধ করেছিলাম।

পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা করেন, প্রণব মুখার্জি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রণব মুর্খাজি নিজেই তার করোনা শণাক্তের তথ্য জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে যা করবেন