নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১৫:০৮| আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৫:৩১
অ- অ+

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেয়া হচ্ছে।

বুধবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মধ্য সুন্দলপুর গ্রামের রায়হান (৪০), রুহুল আমিন (৩৫), সুন্দলপুর গ্রামের নূর নবী (৫২), সাইফুল ইসলাম (২২) ও এনায়েতনগর এলাকার আব্দুল গফুর (৩০)।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সুন্দলপুর ইউনিয়নের বারী পুকুরপাড় এলাকার মা ডেকোরেটরে উপজেলা ও থানা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই দোকান থেকে ইয়াবা সেবন অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, আটককৃত পাঁচ ইয়াবাসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
ছয় মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ভারতের ‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা