বকশীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৭:৩৯
অ- অ+
ফাইল ছবি।

জামালপুরের বকশীগঞ্জে ডোবার পানিতে ডুবে সোয়াত (৪) ও ইয়াসমিন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।

বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জের পৌর এলাকার নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সেয়াত ও ইয়াসমিন নামাপাড়া গ্রামের ইসাহাক আলীর সন্তান।

ইসাহাক আলী জানান, দুপুরে দুই ভাইবোন বাড়ি থেকে বের হয়ে বাসার কাছে একটি দোকানে যায়। পরে দোকানের পাশেই ডোবারে পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মৃতদেহ উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে একসঙ্গে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১০ হাজার ও পৌরসভার পক্ষ থেকে ৮ হাজার বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা