কুমিল্লায় শোক দিবসের অনুষ্ঠানে প্যান্ডেল ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ০৯:৫৭| আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১১:২৯
অ- অ+

কুমিল্লা সদর উপজেলার দুটি স্থানে শনিবার শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ ওঠেছে। প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এই অভিযোগ করেন।

সাংসদ সীমা বলেন, আমার বাবা আফজল খানের নামে প্রতিষ্ঠিত আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর ও তেলকুপিতে শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্যান্ডেল দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যারা জাতির জনকের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে তারা মানুষের কাতারে পড়ে কি না তা আমার জানা নেই।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নীলফামারীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মহাখালী টার্মিনালের যানজট নিরসনে মালিক-শ্রমিকদের সহযোগিতা চাইল ডিএমপি
দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান এমপি গাজী নজরুল, মরিয়মের মৃত্যুর আগে যা ঘটেছিল
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই