প্রেসার কুকারে রান্না খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:০০| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩
অ- অ+

দ্রুত রান্না সেরে ফেলতে প্রেসার কুকারের উপর ভরসা করেন গৃহিণীরা। তবে অনেকেই মনে করেন প্রেসার কুকারে রান্না করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এ ধারণা কী ঠিক? আসুন জেনে নেওয়া যাক।

‘সায়েন্স অব ফুড অ্যান্ড এগ্রিকালচার’ নামে একটি মার্কিন স্বাস্থ্যবিষয়ক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রেসার কুকারে রান্না করলে খাবারের লেক্টিনের মাত্রা কমে যায়। এই লেক্টিন এমন একটি ক্ষতিকর রাসায়নিক উপাদান যা খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দিতে সক্ষম। অর্থাৎ এ দিক থেকে বিচার করলে প্রেসার কুকারে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে ষোলআনা।

অধিকাংশ প্রেসার কুকার অ্যালুমিনিয়ামের তৈরি। বিশেষজ্ঞদের মতে, অত্যাধিক গরম হয়ে গেলে প্রেসার কুকারের রান্নায় অ্যালুমিনিয়ামের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে পুষ্টিগুণ নষ্ট করে দিতে পারে। তবে ইদানীং, অনেক প্রেসার কুকারই অ্যালুমিনিয়ামের তৈরি নয়। সেগুলো লোহা বা মিশ্র ধাতুতে তৈরি যা খাবারের পুষ্টিগুণের উপর বিশেষ প্রভাব ফেলে না।

প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে এক একটা খাবারের ক্ষেত্রে একেক রকম ফল হতে পারে। যেমন, প্রেসার কুকারে যেমন মাংস রান্না করলে তা সহজেই হজম হয়ে যায়। আবার প্রেসার কুকারে ভাত রান্না করলে তাতে পানি বসে সেটি আরও ভারী হয়ে যায়। এই ভাত বেশি খাওয়া যায় না। বেশি খেলে তাড়াতাড়ি মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

সব মিলিয়ে প্রেসার কুকারে রান্না করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়ার তত্ব মার্কিন পুষ্টিবিদদের কাছে তেমন গ্রহণযোগ্য হয়নি। বরং তাদের মতে, প্রেসার কুকারে রান্না করলে বাঁচে সময় আর গ্যাস বা জ্বালানিও বাঁচানো সম্ভব অনেকটাই।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে অর্থনীতি-বিনিয়োগ
সাবেক দুই মেয়রসহ ঈশ্বরদী উপজেলা আ.লীগের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার