শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে পানিতে ডুবে বায়েজিদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, সকালে খেলতে খেলতে শিশু বায়েজিদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে বায়েজিদকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের এগিয়ে আসতে হবে: হুইপ জি কে গউছ
এটা পরিষ্কার- শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
চাঁদপুরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা প্রদান
পানিবণ্টন চুক্তিসংক্রান্ত কারিগরি দল গঠন, ভারতকে জানাবে বাংলাদেশ: রাশেদ তিতুমীর