ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:১৫| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪
অ- অ+
টেলিভিশন থেকে নেয়া ছবি

ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভবনটির উদ্বোধন করেন তিনি।

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের স্মরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেষ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে সরকার।

প্রধানমন্ত্রী আক্ষেপ নিয়ে বলেন, আমি ১৬ বার জাতিসংঘে গিয়ে ভাষণ দিয়েছি। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। কিন্তু এবার মহামারি ভাইরাস করোনার কারণে যেতে পারিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারণেই আজ দেশে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। মানুষ সুফল পাচ্ছে। সরকারের মূল লক্ষ্য তৃণমূল মানুষের উন্নয়ন।

করোনায় যাতে কম ক্ষতি হয় সে লক্ষে সরকার কাজ করছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশে যেনো কোনোভাবেই খাদ্যের সংকট না হয় সে লক্ষে সরকার খাদ্য উৎপাদন, মজুদ ও সরবরাহের যথাসাধ্য চেষ্টা করছে।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে যা করবেন