হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কিশোর ‘বন্দি’র পলায়ন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৮
অ- অ+

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের রাজু বিশ্বাস (১৬) নামে এক কিশোর ‘বন্দি’ পালিয়েছে। সোমবার যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আউটডোরে ওই কিশোরকে চিকিৎসাসেবা দেওয়ার জন্যে নিয়ে যাওয়া হয়েছিল। পলাতক রাজু ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দেবকিনন্দপুর গ্রামের আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে।

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের মেডিকেল সহকারী নজির আহমেদ বলেন, ‘সকালে বন্দি রাজু বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তাকে হাসপাতালের চিকিৎসক সোলায়মান কবীরকে দেখিয়ে ওষুধ কিনতে যাই। ওই সময় রাজুকে কেন্দ্রের মাইক্রোবাসের ভেতরে রেখে বাইরে থেকে লক করে রাখা হয়। ফিরে এসে দেখি সে গাড়িতে নেই। ভেতর থেকে লক খুলে সে পালিয়ে গেছে।’

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক জাকির হোসেন বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর পেঁয়াজ চুরির একটি মামলায় ফরিদপুর থেকে ওই কিশোরকে যশোর কেন্দ্রে পাঠানো হয়। তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছিল। সে কারণে আজ সকালে কেন্দ্রের কর্মীদের সঙ্গে তাকে যশোর জেনারেল হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। সেখান থেকে সে পালিয়েছে। আমাদের কর্মীরা বাসস্ট্যান্ড, টারমিনাল, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে তাকে খুঁজছেন। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা