রেসিপি

ডিমের মালাইকারি

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫০
অ- অ+

রেস্তরাঁ হোক কিংবা বাড়ি, মালাইকারি বললেই জিভে জল বাঙালির। এই মালাইকারির কায়দা যদি ডিমে মিশে যায়, মন্দ কী? ভাবছেন চিংড়ি ছাড়া মালাইকারি আবার জমবে না কি! আজই ডিমের মালাইকারির রেসিপি বানিয়ে চমকে দিন বাড়ির সকলকে।

উপকরণ

ডিম ৬টি

টক দই ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি আধ কাপ

টমেটো কুচি আধ কাপ

কাজু বাদাম ২০ গ্রাম

চারমগজ ১০ গ্রাম

রসুন বাটা ৩ টেবিল চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া ১ টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড় ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ

গরম মশলা গুঁড়া ১ চা চামচ

নারকেলের দুধ আধ কাপ

লবণ স্বাদ অনুযায়ী

চিনি স্বাদ অনুযায়ী

ফ্রেশ ক্রিম পরিমাণ মতো

সরিষার তেল পরিমাণ মতো

প্রণালি

প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে তাতে টক দই, লবণ, মরিচ গুঁড়া আর সামান্য সাদা তেল দিয়ে আধ ঘণ্টা মাখিয়ে রাখুন ডিম সেদ্ধগুলোকে। চাইলে দুই ভাগ করে নিতে পারেন ডিম সেদ্ধগুলো। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ডিম সেদ্ধগুলো ভেঙে না যায়। কড়াইয়ে তেল গরম করে ডিমগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, কাজুবাদাম, চারমগজ দিয়ে ভাল করে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে বেটে নিতে হবে।

এবার পুনরায় কড়াইয়ে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা ও একে একে সব গুঁড়া মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে বেটে রাখা মিশ্রণ যোগ করুন। আর একটু কষিয়ে নিন। এর পর নারকেলের দুধ যোগ করুন, ভাল করে মিশিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। গ্রেভি মাখা মাখা হয়ে এলে ফ্রেশ ক্রিম আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।

গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ডিমের মালাইকারি।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি