কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১
অ- অ+

বরগুনার পাথরঘাটা‍ুউপজেলার কামারখাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, ৫০ রাউন্ড গুলি এবং ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বুধবার সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাথরঘাটা উপজেলার কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে কামারখাল কাশীপুর এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ মামুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার থেকে ৫০টি ইয়াবা পাওয়া যায়। পরে গ্রেপ্তার মামুনের দেওয়া তথ্য অনুযায়ী কামারখাল কাশীপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ার গান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার মামুন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কোস্টগার্ডের এমন অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা