শিরোনাম :

রাণীনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ১৭:২৬
অ- অ+

নওগাঁর রাণীনগর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার কাশিমপুর, গোনা ও মিরাট ইউনিয়নের বন্যার্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে এসব বিতরণ করা হয়েছে। এদিন কাশিমপুর ইউনিয়নের ১৫০টি পরিবারের মাঝে ও গোনা ইউনিয়নের ৩৩৬টি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এছাড়া গোনা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ৫০ প্যাকেট ও মিরাট ইউনিয়নে ৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে রগ কাটার অভিযোগ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালালে ইউরোপেও ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান
সব ধর্মের মানুষের অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার