আর্মেনিয়ার ২ জঙ্গিবিমান ধ্বংসের দাবি আজারবাইজানের

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১০:৩২
অ- অ+

আর্মেনিয়ার আরও একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার আজেরি ভূখণ্ডে হামলার প্রাক্কালে গুলি করে এসইউ-২৫ জঙ্গিবিমানটি ভূপাতিত করা হয়। আগের দিন শনিবারও আর্মেনিয়ার এসইউ-২৫ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার কথা জানায় আজারবাইজান। খবর আল জাজিরার।

সর্বশেষ জঙ্গিবিমান ভূপাতিত করা প্রসঙ্গে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, স্থানীয় সময় রবিবার দুপুরে আর্মেনীয় বিমানটি জাবরাঈল এলাকায় আজেরি ভূখণ্ডে বিমান হামলা চালানোর চেষ্টা করছিল। এ সময় সেটি গুলি করে ভূপাতিত করা হয়।

নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। সাম্প্রতিক সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এই সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া।

নাগর্নো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও ১৯৯০ এর দশকে তা দখল করে নেয় আর্মেনিয়া। আজারবাইজান প্রথম থেকেই ওই ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

ঢাকা টাইমস/১৯অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটিতে যারা পেলেন দায়িত্ব
বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেপ্তার, মামলা ৪৪
৫০০ শয্যার নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা