নিক্সন চৌধুরীর ফোনালাপ ফাঁস করা বেআইনি: শাহদীন মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৬:০২| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৬:১৪
অ- অ+
আইনজীবী শাহদীন মালিক (ফাইল ছবি)

সম্প্রতি অনুষ্ঠিত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর একটি ফোনালাপ প্রচারিত হয়। একজন সংসদ সদস্যের ফোনালাপ এভাবে ফাঁস করা বেআইনি এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।

হাইকোর্টে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর আগাম জামিন আবেদনের শুনানিতে বিষয়টি উল্লেখ করেন তার আইনজীবী শাহদীন মালিক। মঙ্গলবার উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে আট সপ্তাহের জামিন পান সাংসদ নিক্সন চৌধুরী।

নিক্সন চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী।

দুপুর দেড়টায় শুরু হওয়া আবেদনের শুনানিতে নিক্সন চৌধুরীর পক্ষে তার আইনজীবী ড. শাহদীন মালিক আদালতের সামনে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থা ছাড়া মোবাইলে কথোপকথন রেকর্ড করতে পারে কি-না’ বলে প্রশ্ন তোলেন।

তিনি এটিকে ইলিগ্যাল (অবৈধ) বলেও উল্লেখ করেন। শুনানিতে আইনজীবী বলেন, ‘কেউ একজন সংসদ সদস্যের বক্তব্য রেকর্ডিং করতে পারে কি-না।’

আদালত তখন আইনজীবীর কাছে জানতে চান, এটি কি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা?

জবাবে আইনজীবী বলেন, ‘জি না, এটি এ (ডিজিটাল নিরাপত্তা) আইনের মামলা নয়। এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মামলা। তবে রেকর্ড করে তারা সংবিধানিক অধিকার অর্থাৎ গোপনীয়তা লঙ্ঘন করেছে।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির কঠোর নির্দেশনা
হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান