‘সোলমেট’র মুক্তির অপেক্ষায় জন-বিপাশা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১০:১২
অ- অ+

অনেক দিন ধরেই চলচ্চিত্রে কাজ করছেন চিত্রনায়ক সাঞ্জু জন ও লাক্স তারকা বিপাশা কবির। সিনামার বাইরে প্রায় তাদের দেখা যায় মিউজিক ভিডিও এবং আড্ডার টেবিলে। তারা দুজনে খুব ভালো বন্ধু। করোনার কারণে দীর্ঘদিনের শুটিং বিরতি কাটিয়ে সম্প্রতি এই জুটি শেষ করেছেন ‘সোলমেট’ নামে একটি ওয়েব সিরিজের কাজ।

ওয়েব সিরিজের গল্পটি রোমান্টিক-থ্রিলারধর্মী। অনামিকা মণ্ডলের চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করেছেন বাপ্পী খান। এর শুটিং হয়েছে ঢাকা, বান্দরবন ও রাঙ্গামাটির বিভিন্ন মনোরম লোকেশনে। বর্তমানে চলছে ওয়েব সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ। কাজেই, জন-বিপাশা রয়েছেন তাদের ‘সোলমেট’-এর মুক্তির অপেক্ষায়।

নির্মাতা বাপ্পী খান জানান, ‘এটা আমার প্রথম ওয়েব সিরিজ। সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। শুরু থেকেই গল্প নিয়ে অনেকটা সময় দিয়েছি। যাদের কাস্ট করেছি, তারা প্রত্যেকেই গল্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সত্যি বলতে, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ করিনি। ইতোমধ্যে আমাদের ক্যামেরা ক্লোজ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই এটি মুক্তি দেয়া হবে।’

জন-বিপাশা জুটিরও এটি প্রথম ওয়েব সিরিজ। কাজেই, তারাও এটির সাফল্য নিয়ে বেশ আশাবাদী। তাদের ভাষায়, দারুণ একটি কাজ হয়েছে। দর্শক গল্পে ভিন্নতা পাবেন। সব মিলিয়ে প্রত্যাশার সবটুকু আছে ‘সোলমেট-এ’। জন-বিপাশা ছাড়াও এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন আহমেদও রয়েছেন।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
বালুর বস্তায় বিস্ফোরক বিস্ফোরণ, দগ্ধ তিনজনের প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ
মোটরযানে হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ
আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা