ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৭:৪৪
অ- অ+

ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া মেইল ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল ইয়াসমীন (২৮) নামে এক নারী ও তার তিন বছরের শিশু পুত্র সানীর (৩) । শনিবার দুপুর পৌনে একটার দিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসমীন ও সানী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী-পুত্র।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহরুল ইসলাম জানান, ময়মনসিংহগামী মহুয়া ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারী ও তার শিশু সন্তান। তাদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
কাঁচাবাজারে কিছুটা স্বস্তি, মসলা-মুরগির দাম বাড়তি
দলীয় সাংসদদের প্রশিক্ষশন কর্মশালা শুরু করেছে বিএনপি
দলীয় এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা