তাড়াশে গভীর রাতে সড়কে প্রাণ গেল দুই চালকের

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ১২:০৩
অ- অ+
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যান দুটির চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালখূলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক নোয়াখালী জেলার চরজাব্বার উপজেলার চরমহিমুদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব নবী (৩২) এবং ট্রাকের চালক জামিরুল (৪২)। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরু নবী জানান, উত্তরাঞ্চল থেকে আলুবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার খালখুলা বাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ স্বজনদের কাছে দেয়া হয়েছে। আরেকজনের ঠিকানা শনাক্ত করার চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
নায়করাজের নবম মৃত্যুবার্ষিকীতে নিরবের আবেগঘন স্মৃতিচারণ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৬৬
Bangladeshi Filmmaker Saidul Islam Builds a Career in Europe’s Exhibition Industry
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা