আমেরিকার মেজর ক্রিকেট লিগে দল নেবে শাহরুখের কেকেআর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৪:১০| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৪:৩০
অ- অ+

কলকাতা নাইট রাইডার্স এবার পাড়ি দিতে চলেছে আমেরিকাতেও। কেকেআর-এর মালিক শাহরুখ খান জানিয়েছেন, আমেরিকার মেজর ক্রিকেট লিগে বিনিয়োগ করতে চলেছেন তারা।

তবে এটাই যে প্রথমবার বিদেশের ক্রিকেট লিগে কেকেআর বিনিয়োগ করতে চলেছে, এমন নয়। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং দক্ষিণ আফ্রিকার সুপার লিগেও দল নামিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। কথা চলছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগের সঙ্গেও। এবার তাদের দেখা যেতে পারে আমেরিকার মেজর ক্রিকেট লিগেও। তবে এখনই নয়, অপেক্ষা করতে হবে ২০২২ পর্যন্ত। সেই বছর থেকেই শুরু হবে মেজর ক্রিকেট লিগ।

কেকেআর মালিক শাহরুখ বলেন, ‘অনেক বছর ধরেই আমরা কেকেআর ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া শুরু করেছি। আমরা লক্ষ করছি, আমেরিকাতেও টি২০ ক্রিকেট লিগ নিয়ে উত্তেজনা রয়েছে। আমাদের বিশ্বাস, সেখানে আমরা সাফল্য পাব।’

কেকেআর গ্রুপের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘আমেরিকাতে ক্রিকেট প্রথম সারির খেলা হয় না, কিন্তু ক্রিকেটের প্রতি যে ভালোবাসা রয়েছে তাতে ভারতের পর বাণিজ্যিকভাবে ক্রিকেটের দ্বিতীয় কেন্দ্র হয়ে উঠতেই পারে আমেরিকা।’

২০১৪ সালে শেষ বার আইপিএল জিতেছে কেকেআর। তার পর ৬ বছর সাফল্য অধরা। আইপিএল ২০২০-তে দল গঠন, মাঝ পথে অধিনায়ক বদল নিয়ে বহু বার সমালোচিত হতে হয়েছে দলকে। তবে তাতে যে কেকেআরের ব্যবসায় ক্ষতি হয়নি, তা বলাই যায়। এবার আমেরিকার পথে কেকেআর।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন
আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদান
সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান