বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা মহানগর উত্তর আ.লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৮:১৬
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।

বুধবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ মান্নান কচির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

পরে জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দিন, হাবিব হাসান এমপি, কার্যকরী সদস্য আবু ইলিয়াস রব্বানী লিখনসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতারা।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
ডাকাতির পর পালানোর পথে হাইয়েস গাড়িসহ দুইজন গ্রেপ্তার
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা