কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলার বয়ান রেকর্ড

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৫| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৮
অ- অ+

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গত মাসে মানহানির মামলা করেছিলেন ইন্ডাস্ট্রির খ্যাতিমান কবি ও গীতিকার জাভেদ আখতার। বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে তারই বয়ান রেকর্ড করলেন তিনি। মুম্বইয়ের আন্ধেরির মেট্রোপলিটন কোর্টে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এই বয়ান রেকর্ড করা হয়।

কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতার। অভিযোগ ছিল, কঙ্গনা টেলিভিশন সাক্ষাৎকারে ক্রমাগত জাভেদের নামে অপমানসূচক ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। এতে এই প্রবীণ কবি ও গীতিকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য বলিউডের একাধিক প্রভাবশালী তারকার দিকে আঙুল তুলেছিলেন কঙ্গনা রানাউত। সে প্রসঙ্গে উঠে এসেছিল জাভেদ আখতারের নামও।

এছাড়া কঙ্গনা অভিযোগ করেছিলেন, জাভেদ আখতার তাকে হুমকি দিয়েছিলেন যেন হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ না খোলেন। তবে জাভেদের দাবি, এসব অভিযোগ মিথ্যা। তিনি দ্রুত কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানান। আদালতে এই মামলার শুনানি হবে ১৯ ডিসেম্বর।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী