দেড় ঘণ্টার আগুনে পুড়ল মানিকনগরের কুমিল্লা পট্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৪| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৬
অ- অ+

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি সংস্থাটি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঢাকাটাইমসকে জানান, রবিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সূত্রপাত কীভাবে সে সম্পর্কে তারা এখনো কিছু জানতে পারেননি।

এর আগে কুমিল্লা পট্টিতে বেলা তিনটা ২০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কিছু কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী