বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১০:২৯| আপডেট : ০২ মার্চ ২০২১, ১০:৫০
অ- অ+

বিধানসভার নির্বাচনকে সামনে রেখে টলিউড তারকাদের দলবদলের ধারাবাহিকতায় এবার বিজেপিতে যোগ দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার পাঁচতারা ব্যাঙ্কোয়েটের মঞ্চে উপস্থিত হয়ে রাজ্য বিজেপির সভাপতি দীলিপ ঘোষের হাত থেকে দলটির পতাকা নিজের হাতে ‍তুলে নেন এই নায়িকা।

পরে শ্রাবন্তী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার নতুন পথচলা শুরু হল। এতদিন আমকে সবাই রুপালি পর্দায় দেখেছেন। সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি। যারা আমাকে ভালোবাসেন, এবার তাদের জন্য কিছু করব। মোদিজিকে অনুসরণ করি। তার বক্তব্য খুব ভালো লাগে। আমি তার পাশে থেকে দেশের জন্য কিছু করতে চাই।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার বাবা সেনা অফিসার ছিলেন। তিনি বলতেন, শুধু রাজ্য নয়, দেশের জন্য তো তোকে কিছু করতে হবে। ছোটবেলা থেকে বাবার শিক্ষাই পেয়েছি। আপনাদের সমর্থন চাই।’

এর আগে তৃণমূলের সভায় একাধিকবার দেখা গেছে শ্রাবন্তীকে। তবে কি ঘাসফুলে তার মোহভঙ্গ হল? এ প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘আমি তৃণমূলে ছিলাম। তবে মোহভঙ্গ হয়নি। দেশ ও রাজ্যে পরিবর্তন আনছে বিজেপি। তাদের সঙ্গে থেকে এবার সোনার বাংলা গড়ে তুলব।’

এদিন পোশাকেও ছাপ রাখলেন শ্রাবন্তী। নতুন রূপে ধরা দেন অভিনেত্রী। সোমবার পাঁচতারা ব্যাঙ্কোয়েটের মঞ্চে তিনি উপস্থিত হন ‘শান্তির’ রঙে। হালকা মেক-আপে, স্নিগ্ধ সাদা সালোয়ার কামিজে। সঙ্গে চিকনের কাজ করা ওড়না। খোলা চুল, হাল্কা কাজল, লালচে লিপস্টিক। বিজেপির শ্রাবন্তী যেন একেবারেই আলাদা। সব মিলে বোঝা যায় অভিনেত্রীর ভাবমূর্তিতে পরিবর্তন আসছে।

প্রসঙ্গত, শ্রাবন্তী ছাড়াও ইতোমধ্যে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন পায়েল সরকার, যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ, হিরণ মুখোপাধ্যায়সহ একঝাঁক টলিউড তারকা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসেও ভিড়ছেন ঝাঁকে ঝাঁকে তারকারা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে টলিউডের এই দলবদল ঘিরে রাজ্য রাজনীতি দুটোই বেশ উত্তপ্ত।

ঢাকাটাইমস/০২মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে খাস পুকুর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২
হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান
ডিএমটিসিএল এমডির নিয়োগ বাতিল
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা